শ্রীমঙ্গলে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই শ্লোগান নিয়ে গতকাল ২ জানুয়ারি রোববার সারাদেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২২। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি র্যালী উপজেলার পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শিক্ষা অফিসার মো. জাফর আল সাদেক, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদরঞ্জন দেব, স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed