নয়াসড়ক ক্রীড়া সংস্থার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সুরমা স্কুল ড্রেস এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।রোববার (২ জানুয়ারি) নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি রুজেল ইমামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ বলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থা সমাজ সেবা মূলক কাজে ধারাবাহিকভাবে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যা দেখে অন্য অন্য সংগঠনরাও এ ধরণের সেবা মূলক কাজে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আজ কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে তা প্রশংসার দাবিদার। সর্বোপরি আমি নয়াসড়ক ক্রীড়া সংস্থার উত্তোর উত্তর সমৃদ্ধি কামনা করি।
স্কুল ব্যাগ বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউন্ড এডোরা হসপিটালের পাবলিক রিলেশন অফিসার জুয়েল আহমদ, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী রানী তালুকদার, জেলা ব্যাটমিন্টন ফেডারেশনরে সেক্রেটারি লিয়াকত হোসেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি রিপন হোসেন, শাহিন আহমদ, নাজিম উদ্দিন, সাকিব হাজারী, রাজু আম্বিয়া প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed