লাল গ্রহ মঙ্গলে থাকবে মানুষ!
প্রযুক্তি ডেস্ক: মঙ্গল গ্রহে মানুষের বসবাস নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌরজগতের অন্যান্য গ্রহ ছেড়ে কেন এই লাল গ্রহে মানুষের এত আগ্রহ? এর অন্যতম কারণ হলো পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক মিল রয়েছে।
সেখানে রয়েছে পাহাড়, পর্বত, এমন কি আছে বায়ুমন্ডলও। শুধু তাই নয়, প্রাণ বাঁচানোর একমাত্র উপায় পানীয়ও পাওয়া যাবে ওই গ্রহে! এত কিছু থাকার পরে কে না চাইবে লাল গ্রহে গিয়ে একটু ঢুঁ মেরে আসতে!
মানুষের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ঘোষণা দিলেন স্পেসএক্স ও টেসলা’র প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আগামী এক দশকের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন এই শীর্ষ ধনী। সম্প্রতি প্রকাশিত লেক্স ফ্রেইডম্যানের পডকাস্টে তিনি এই মন্তব্য করেছেন। সবকিছু ঠিক থাকলে পাঁচ বছরের মধ্যে, আর যদি তা না হয় তাহলে ১০ বছর লাগতে পারে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
স্পেসএক্সের ‘স্টারশিপ’ নামে যে মহাকাশযান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক, সেটি এ পর্যন্ত নির্মিত সবচেয়ে জটিল ও অত্যাধুনিক রকেট। তাদের দাবি, এটি পৃথিবীর কক্ষপথে ১০০ মেট্রিক টন ওজন বহন করে নিয়ে যেতে পারবে। পাশাপাশি এই মহকাশযান পৃথিবীর কক্ষপথ, চাঁদ ও মঙ্গল গ্রহে ক্রু ও কার্গো বহন করতে পারবে বলে জানা গেছে। বর্তমানে রকেট পাঠানোর খরচ বহন করাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুধু স্পেসএক্স অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে পৌঁছার চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্র সরকারেরও নজর রয়েছে লাল গ্রহে। গেল বছর ফেব্রুয়ারিতে মঙ্গলে একটি রোভার মিশন পাঠিয়েছিল নাসা। এ বছর নাসা আরেকটি মিশন পরিচালনা করবে বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে মঙ্গলপৃষ্ঠে মানব অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন।
তবে মঙ্গল গ্রহে বসবাসের ক্ষেত্রে অনেক বাঁধাও রয়েছে। সেখানে তাপমাত্রার রেঞ্জ রেকর্ড করা হয়েছে -৫৫ ডিগ্রী সেলসিয়াস থেকে -১৫৩ ডিগ্রী সেলসিয়াস। যা কোনো মানুষের জন্য সহ্য করা একেবারেই অসম্ভব। তবে ভবিষ্যতে হয়ত বিশেষ উপায়ে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহে মানুষের বসবাস উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed