বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু ৫৬২০
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।
এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিশ্বে রেকর্ডসংখ্যক লোক আক্রান্ত হয়েছিলেন। এ সময় ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার। আর মারা গিয়েছিলেন ৬ হাজার ৭৫৮ জন।
তার আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছিলেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৫৫৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৪৭৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬৭৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫০০ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৭৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ২৩৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৫২১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ১০৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৯৮২ জন। মারা গেছেন ৩ লাখ ৮ হাজার ৮৬০ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, স্পেন নবম এবং ইরান দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed