ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শাসিত জম্মু-কাশ্মিরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খ্রিষ্ট্রীয় নতুন বছরের শুরুতে শনিবার (১ জানুয়ারী) ভোররাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’
এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের শোক জানাই।’
এদিকে মন্দিরে পদদলিত হয়ে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed