জনসনের বুস্টার ডোজ নিয়ে দারুণ সুখবর
আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর প্রায় ৮৫ শতাংশ হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম জনসন এন্ড জনসনের বুস্টার ডোজ। সম্প্রতি এ তথ্য দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একদল গবেষক।
সারাবিশ্ব যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যস্ত তখনি কিছুটা হলেও স্বস্তির বাণী শুনালো মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান জনসন এন্ড জনসন। এটির বুস্টার ডোজ ওমিক্রনে আক্রান্ত রোগীকে প্রায় ৮৫ শতাংশ হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম।
দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রায় ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর ওপর গবেষণা চালিয়ে স্থানীয় সময় ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার এই তথ্য জানায়। গবেষক দল ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালায়।
এর আগে ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার গবেষকরা জানান, ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা ওমিক্রনে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম। কিন্তু এখনো প্রতিষ্ঠানটির বুস্টার ডোজের ফলাফল প্রকাশ করা হয়নি।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকায় এ্রখন পর্যন্ত ৩৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯০ হাজার মানুষ মারা গেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed