Main Menu

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গার গোজা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পুুরুষ ও এক নারী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল থানা পুলিশ, উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও র‌্যাব-১২ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ঘটনাস্থল থেকে ওসি লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed