Main Menu

স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ‍

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠার পর গাড়ি থেকে নেমে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর আবার গাড়িতে উঠেন।

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সেতুতে ওঠেন। সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন।

Manual2 Ad Code

জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া দুইয়ে বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরে আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়ক পথে।

Manual7 Ad Code

এর আগে গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বারবার তাকিয়ে স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন। হেলিকপ্টার থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা সেই ভিডিও শেয়ার করেন উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ভিডিও শেয়ার করে তিনি লিখেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তোলেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। ২০১৮ সালে ১৪ অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এ ছাড়াও হেলিকপ্টারে করে সেতু প্রত্যক্ষ করেন বেশ কয়েকবার।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code