২ জানুয়ারিও আয়কর রিটার্ন দেওয়া যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ জানুয়ারি অর্থাৎ রোববারও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আগামীকাল ৩১ ডিসেম্বর (শুক্রবার) ও ১ জানুয়ারি (শনিবার) সরকারি ছুটি হওয়ায় করদাতারা বাড়তি এ সুবিধা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন এমন তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রিটার্ন দাখিলের শেষদিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে এনবিআর।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশের ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২১ লাখ করদাতার রিটার্ন দাখিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত বছর করোনা মহামারির কারণে এক মাস সময় বাড়ানো হয়েছিল। এবারও সেই পথে হেঁটেছে এনবিআর।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed