শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলকে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ- বিশ্ববাসীকে হেফাজত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ মনসুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহবায়ক হিলাল উদ্দিন শিপু, কাজী আরিফ, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী।
দোয়া ও মিলাদ শেষে হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, বৃহত্তর সিলেটের সকল প্রকার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ যেসকল প্রতিষ্ঠানে হযরত শাহজালাল (রহ.) নাম ব্যবহার করা হচ্ছে সেসকল প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল (রহ.) সম্পূর্ণ নাম ব্যবহার করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed