Main Menu

এসএসসি পরীক্ষায় বিবিআইএস’র শতভাগ সাফল্য

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবারের এসএসসি ২০২১ইং পরীক্ষায় এ প্লাসহ সহ শতভাগ পাশের কৃতিত্ব ধরে রেখেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বাসিত।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী বলেন, সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসিবে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সব সময় বোর্ডের সব ধরনের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। এটা শুধু বিবিআইএসএর একার কৃতিত্ব নয়, এই সাফল্যের পেছনে কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও বাবা-মার ভুমিকা ছিল অনেক। তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এ ভালো ফলাফল অর্জনে কলেজের শিক্ষকদের অফলাইন, অনলাইন ক্লাস ও পরীক্ষার পূর্ব মুহূর্তে মডেল টেস্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে অধিকতর ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এবারের এসএসএসি ২০২১ পরীক্ষায় কলেজের ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ০২ জন এ প্লাস ও ০৮ জন এ গ্রেড পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed