স্কলার্সহোম মেজরটিলা শাখার শতভাগ সাফল্য
বৈশাখী নিউজ ডেস্ক: স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রতিবারের মতো এবারও এসএসসি ২০২১ সালের পরীক্ষায় ৩৩টি এ প্লাসসহ শতভাগ পাশের কৃতিত্ব অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।
এ প্লাস প্রাপ্ত হাইফা রহমান নামিয়া বলেন আমার এ ফলাফলের পিছনে আমার কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও আমার বাবা-মার ভুমিকা অনস্বীকার্য।
এ প্লাস প্রাপ্ত সুলতান মুর্তুজা বলেন স্কুলের নির্ধারিত সময়ের বাইরেও শিক্ষকগন আমাদের পড়াশোনার খোঁজ খবর নিতেন।
এসএসসি ২০২১ পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এ ভালো ফলাফল অর্জনে কলেজের শিক্ষকদের অফলাইন, অনলাইন ক্লাস ও পরীক্ষার পূর্ব মুহূর্তে তিনটি মডেল টেস্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে অধিকতর ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এবারের এসএসএসি ২০২১ পরীক্ষায় কলেজের ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ৩৩ জন এ প্লাস ও ৩২জন এগ্রেট পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed