সিলেটে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ চালু হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। বিকেল ৩ টা পর্যন্ত যথারীতি টিকাদান চলবে। এই কেন্দ্রে চলমান অন্যান্য টিকার কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম দিনে ২০০ জন নাগরিককে বুস্টার ডোজের টিকা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বুস্টার ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাবেন তারা সুরক্ষা ওয়েব সাইট (www.surokkha.gov bd) থেকে পূনরায় টিকা কার্ড ডাউনলোড করে টিকা কেন্দ্রে যাবেন। নতুন ডাউনলোডকৃত টিকা কার্ডে বুস্টার ডোজের কলাম সংযোজন করা থাকবে। যাদের টিকা কার্ডে কেন্দ্র থাকবে সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ বর্তমানে এই কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed