সিলেট দুই শিবিরকর্মীসহ ৩ জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পাঠাগারে গোপন বৈঠক চলাকালে ছাত্র শিবিরের দুই কর্মীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল সিলেট নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান ও দক্ষিণ সুরমা থানাধীন সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ। এছাড়া তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়।
অভিযানকালে পুলিশ ব্যানার, ডায়েরি, ডেলিগেট কার্ড, বই ও বেশ কিছু সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালান তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থেকে কয়েকজন নেতাকর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
এদিকে সরকারি প্রতিষ্ঠানের পাঠাগারে কিভাবে শিবিরকর্মীরা গোপন বৈঠকের সুযোগ পেয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জন শিবির কর্মীকে আটক করেছে। সেই সাথে সন্দেহজনক হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি বলেন যতটুকু জেনেছি মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চলছিলো। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed