কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, ৮ প্রার্থীকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত তিন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ প্রার্থীকে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় স‚ত্রে জানা যায়, ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে এসব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা শেষ পর্যায়ের প্রচারনায় ব্যস্ত রয়েছেন।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী হাকিম ও কমলগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার এবং নির্বাহী হাকিম ও কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বাদশা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নিয়াজ মুর্শেদ রাজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদ (ঘোড়া)-কে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া একই ইউনিয়নের ৫জন সদস্য প্রার্থীকে ৩ হাজার টাকা করে ৮টি মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ ধারায় জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed