বিশ্বনাথ এইড ইউকের শীতের কম্বল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ এইড ইউ.কে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে উপজেলার শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিশ্বনাথ এইড ইউকে’র সাধারণ সম্পাদক, ওয়ান বাংলা নিউজ ডটকম ইউকে’র সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেইন কয়েছ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্বনাথ এইড ইউকে সমাজের অসহায়-গরীব মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
আর এতে বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। এইডের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বমহলের সার্বিক সহযোগীতার প্রয়োজন।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আবুল কালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের।
সভার শুরতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, দৈনিক ভোরের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি আহমদ আলী হিরণ, সংগঠক মিনহাজুর রহমান, লাল মিয়া, নাজমুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed