শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আফজল, সম্পাদক রতন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২২-২৩ সেশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১ পদের কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১১ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এতে আ.স.ম আফজল আলী (দৈনিক জালালাবাদ) পুনরায় সভাপতি ও মঈনুল হাসান রতন (দৈনিক দিনকাল) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১১টি পদের মনোনয়ন ফরম সংগ্রহকারিকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। এসময় সহকারি নির্বাচন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী (অগ্নিশিখা), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (আজকের হবিগঞ্জ), অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান (একাত্তরের কথা), সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার), পাঠাগার ও দপ্তর সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র (বিজয়ের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোস্তুফা কামাল (মানবজমিন), কার্যকরি কমিটির সদস্য এডভোকেট হুমায়ূন কবীর সৈকত (প্রতিদিনের বানী), সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (সিলেটের দিনকাল) একেএম ফজলুল হক চৌধুরী সেলিম (সাপ্তাহিক খবর)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed