Main Menu

সিলেটে ফের শুরু মডার্না ও কোভিশিল্ডের ২য় ডোজ

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীতে ফের শুরু হচ্ছে করোনার টিকা মডার্না ও কোভিশিল্ডের ২য় ডোজ প্রদানের কার্যক্রম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের নিচতলাস্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ২য় ডোজের জন্য অপেক্ষমাণ মডার্না, সিনোফার্ম ও কোভিশিল্ডের ১ম ডোজ গ্রহণকারীদের এই টিকা দেয়া হবে।

সিসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মডার্না, সিনোফার্ম ও কোভিশিল্ডের ১ম ডোজ গ্রহণকারী সবাইকে ইতোমধ্যে ২য় ডোজের জন্য এসএমএস দেয়া হয়েছে। তবুও তারা টিকা গ্রহণ থেকে বিরত রয়েছেন। তাদেরকে বুধবার থেকে শুরু করে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে টিকার ২য় ডোজ গ্রহণ করতে হবে। অন্যথায় সময় পেরিয়ে গেলে এসব টিকার ২য় ডোজ গ্রহণে আগ্রহীগণ টিকা জটিলতার মধ্যে পড়তে পারেন। কারণ ১ লা জানুয়ারী থেকে নগরীতে বুস্টার ডোজ হিসেবে ফাইজার ও মডার্না চালু করা হচ্ছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম বলেন, মডার্না ও কোভিশিল্ডের ২য় ডোজের জন্য অপেক্ষমাণদের জন্য আমরা নগর ভবনে অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকার ব্যবস্থা করেছি। আগে ওসমানী হাসপাতাল কেন্দ্রে সিনোফার্মের ২য় ডোজ দেয়া হতো। এখন থেকে নগর ভবন কেন্দ্রে মডার্না, সিনোফার্ম ও কোভিশিল্ডের ২য় ডোজের কার্যক্রম চলবে।

 

Share





Related News

Comments are Closed