সিসিকের পানির বিল বৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির বিল, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির প্রতিবাদে নগরীর ৩, ১০ ও ১১ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর ভাতালিয়াস্থ এলাকায় এই প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য। বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলেন, নতুবা সিসিক’র ২৭টি ওয়ার্ডের জনসাধারনকে নিয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
আলোচনায় সভায় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ও এলাকার বিশিষ্ট মুরব্বী সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল করিম, মো: মাহফুজুল হক, মো: আলাউদ্দিন আকাঞ্জ, মো: হাবিব খান দিপু, শামীম আহমদ, মো: লোকমান খাঁন, মো: ইফতেখার হোসেন মনি, মো: বদরুল ইসলাম বদর, মো: আনোয়ার বাদশাহ্, মো: জালাল আহমদ, মো: ছাদেকুর রহমান, মো: আলী আকবর ফকির, রাজা আহমদ, সেলিম আহমদ মাহমুদ, নাছির উদ্দিন রব, মো: আব্বাছ উদ্দিন, মো: আবুল হোসেন, বাবলু, মো: আয়তুল ইসলাম, মো: জুমন, সুমিম আহমদ, শামীম আহমদ, মো: লিয়াকত হোসেন, মো: আনোয়ার হোসেন, মো: আরব হোসেন, শাকিল হাসান, মো: আরিফুর রহমান আরিফ, মো: পিংকু আব্দুর রহমান, মো: জয়নাল আবেদীন, আলী আহমদ, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, মোহাম্মদ আলী লাহিন, ইকবাল আহমদ, রিয়াদ আহমদ বাবলু, আবু তাহের আকাশ, সঞ্জয় দাশ, শিবলু জামান, আবুল কালাম, মোহাম্মদ আরমান, মনোজ গোপ, ছামি ছাদিয়া, মো: আব্দুল হাকিম, মো: জয়নাল আবেদীন রাহেল, শামীম রেজা, ইমন আহমদ, রেজাউল ইসলাম, মির্জা সম্রাট হোসেন, মো: মাহবুবুর রহমান, মো: রিজভী, সামিম আহমদ, রাজীব কুমার দে রাজু, রুহেনা খানম মুক্তা, খসরু জামান, দুলাল আহমদ, বিকাশ কর সহ বিভিন্ন ওয়ার্ডের মুরব্বী, যুব সমাজ ও নানান পেশার মানুষ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed