দিরাইয়ে ৩টিতে নৌকা, ৪টিতে বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্র
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের মাত্র ৩টিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রতীক নৌকা জয় পেয়েছে। আর ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- রফিনগর ইউনিয়নে শৈলেন চন্দ্র তালুকদার ( নৌকা), করিমপুর ইউনিয়নের লিটন চন্দ্র দাস (নৌকা) জগদল ইউনিয়নের হুমায়ূন রশীদ লাভলু (নৌকা)।
আআওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভাটিপাড়া ইউনিয়নের বদরুল ইসলাম চৌধুরী মিফতা (মোটরসাইকেল), রাজানগর ইউনিয়নের জুয়েল মিয়া (চশমা), চরনারচর ইউনিয়নের পরিতোষ রায় (আনারস), কুলঞ্জ ইউনিয়নের একরার হোসেন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন।
বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সরমঙ্গল মোয়াজ্জেম হোসেন জুয়েল (চশমা) এবং তাড়ল ইউনিয়নে আলী আহমদ (চশমা) বিজয়ী হয়েছেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed