তালতলীতে ব্র্যাক ব্যাংকের ৬৪৯তম শাখার উদ্বোধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট ৬৪৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের পটুয়াখালী ব্রা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন তুমন।
এজেন্ট ব্র্যাংকিং আউটলেটের স্বত্ত্বাধিকারী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংক পটুয়াখালী অ লের টিম লিডার মোঃ ইকবাল হোসেন, বরগুনার এজেন্ট রিলেসন শিপ অফিসার মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী ব্রাে র অফিসার (ক্যাশ) মোঃ হেলাল উদ্দিন মিয়া, মোঃ সজিব হোসেন ফরাজী, তালতলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফয়সাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed