বিশ্বে করোনায় আরো ৫ হাজার ৪৯৪ প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এরপরও বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৪৯৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন।
এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিলেন আরও ৭ হাজার ৭৪১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৮১৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯ হাজার ৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৭১৭ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪২৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৫৩ জন। মারা গেছেন ৩ লাখ ২ হাজার ২৬৯ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed