সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত হবিগঞ্জে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের নগ্ন হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বুধবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় সিলেট নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
রাত ৯টায় জিন্দাবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও আজহার আলী অনিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আদিল আহমদ রিমন, জামাল আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ রনি, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বজিৎ দেব শেখর, আশিকুর রহমান তারেক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমদ চৌধুরী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমদ নাহিদ, জেলা ছাত্রদলের সহ-সমবায় সম্পাদক আমজাদ আলী ফাহিম, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সবুজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক আবু সালেহ, যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমন, ছাত্রদল নেতা একরাম হোসেন, হেলিম হোসেন, হারুন মিয়া, আরিফুল হক রনি, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed