Main Menu

গাজীপুরে পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় মাসুদ মিয়া (৫০) নামে এক পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পীর পলাতক রয়েছেন। তবে তার সহযোগী সাগর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, আমবাগ এলাকার মাসুদ মিয়া নামে এক পীর ও তার সহযোগী সাগর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক দিয়ে থাকেন। তিনি মানুষকে তালিমও দেন। ওই পীরের কাছে তালিম নেয়ার জন্য যেতেন স্থানীয় এক নারী। গত ১৯ ডিসেম্বর রাতে পীরের সহযোগী সাগর ওই নারীকে তালিম নেয়ার জন্য তার বাসায় যেতে বলেন। খবর পেয়ে ওই নারী তার স্বামীকে নিয়ে মাসুদের কাছে যান। রাত ১১ টার দিকে মাসুদের সহযোগী ওই নারীকে একটি পান খেতে দেন এবং তার স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠান। পান খাওয়ার পরে নারী অজ্ঞান হয়ে যান। এ সময় পীর মাসুদ নারীকে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করতে শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এ সময় সাগরের সহযোগীতায় মাসুদ পালিয়ে যান।

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মঙ্গলবার ‘অভিযোগ পেয়ে আমরা পীরের সহযোগী সাগরকে গ্রেপ্তার করেছি। তবে পীর এখনো পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ বুধবার সকালে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed