পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সাইয়েদ জাওয়াদ নাকভির ডাকে মঙ্গলবার লাহোরের শাহারে কায়েদে আজম এলাকায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন। খবর তাসনিম নিউজের।
প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারি স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া ও সুন্নি লোকজন অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তৃতায় সাইয়েদ জাওয়াদ নাকভি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকির মানে হচ্ছে— সব মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইজরাইলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকার ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। তারা সবাই ইরানের প্রতি সমর্থন ব্যক্ত এবং ইসরাইলকে গণহত্যাকারী বলে মন্তব্য করেন।
Related News
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More



Comments are Closed