Main Menu

সিলেটে বড়দিন উপলক্ষে এসএমপি’র মতবিনিময় সভা

বৈশাখী নিউজ ডেস্ক: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় শাহজালাল উপশহরস্থ এসএমপির’র সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা: সোহেল রেজা পিপিএম, র‌্যাব-৯ এর সহকারী পুলিশ কমিশনার সোমেন মজুমদার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিনিধি জনাব মো: মিজানুর রহমান, নয়াসড়ক খ্রীষ্টিয়ান মিশনের প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, মাইকেল রঞ্জন বিশ্বাস, বিধান বিশ্বাস, গডেন বিশ্বাস, ডোনাল্ড বিশ্বাস।

Share





Related News

Comments are Closed