Main Menu

গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ নিলুফা আক্তার নিলু উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের মামুন আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নিলুফা রোববার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে নিজ বসতঘরের আড়ার (তীরের) সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায় এবং আব্দুল আহাদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে নিলুর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed