সিলেটে বিএনপির সমাবেশস্থলে দু’পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মুক্ত দিবসে বিএনপি আয়োজিত সমাবেশে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ প্রাঙ্গণে করেছেন ভাঙচুর।
শনিবার (১৮ ডিসেম্বর) নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশস্থলে দলটির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করেছে।
দুপুর ২টা ৪০ মিনিটের দিকে, কেন্দ্রীয় নেতারা আসার আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে, স্থানীয় নেতাদের নাম ধরে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এ সময় দুপক্ষের কর্মীরা দর্শক সারির চেয়ার তুলে একপক্ষ অপরপক্ষের দিকে ছুড়তে থাকে। এ সময় বেশকিছু চেয়ার ভাংচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা।
প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। তবে, এই সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারী দলের অনুপ্রবেশকারীদের দায়ী করেন বিএনপি নেতারা।
পরে, তিনটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে এলে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জনের একদিন আগেই হানাদারমুক্ত হয় সিলেট। দিনটিকে স্মরণ করে শনিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আলোচনা সভার আয়োজন করে সিলেট বিভাগীয় বিএনপি।
অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. খন্দকার মোশাররফ হোসেন, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed