ওসমানীনগরে হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের হলিমপুর গ্রামে যুক্তরাজ্যের চ্যারিটি সংগঠন পিপল্স ফাউন্ডেশন ও ওয়ান নেশনের অর্থায়নে একটি আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) হলিমপুর গ্রামের বাসিন্দা মরহুম সৈয়দ আব্দুল মজিদ হিরন মিয়া মাস্টারের দানকৃত ১০ শতাংশ ভূমিতে হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিমপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদ আহমদ, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ, সমাজসেবক তায়েফ আহমদ, আলাল আহমদ, হাফেজ মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন, মাওলানা সৈয়দ আকমল আলী, জাহাঙ্গীর আহমদ, কাশেম আহমদ, মন্নান আহমদ, হেলাল আহমদ, আজাদ মিয়া, শাহজাহান মিয়া, নুরপুর গ্রামের শফিক উল্লাহ রফিক মিয়া, মোঃ সেলিম, তোফায়েল আহমদ, গাভুরটিকি গ্রামের আব্দুস সামাদ, রুহেল আহমদ, রাজু আহমদ, পিপল্স ফাউন্ডেশনের প্রতিনিধি দিলদার মিয়া, ওয়ান নেশনের প্রতিনিধি মারজানুর রহমান প্রমূখ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed