সিলেট জেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সিলেটের সকল উপজেলা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিক সংগঠন নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
‘সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্ত:প্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ নামের এই টুর্নামেন্ট শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও উন্নয়ন সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন করবেন।
দুই পর্বে আয়োজিত টুর্নামেন্টটিতে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সকল উপজেলা প্রেসক্লাব এবং সিলেটের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল খেলা মাঠে উপস্থিত হয়ে উপভোগ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া উপকমিটির আহবায়ক শাহ্ দিদার আলম নবেল ও সদস্য সচিব শংকর দাশ। খেলার নিয়মাবলী প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।
খেলার ফিকশ্চার :
শনিবার উদ্বোধনী দিন বিকেল ৪টা ৩০ মিনিটে সৈয়দ রাসেল ও আল আজাদ জুটি বনাম ছয়ফুল আলম অপু ও রণজিৎ সিংহ জুটি, বিকেল ৫টায় রবি কিরণ সিংহ রাজেশ ও আনোয়ার হোসেন বনাম শাব্বীর আহমদ ফয়েজ ও মির্জা সোহেল জুটি এবং বিকেল ৫টা ৩০ মিনিটে মুকিত রহমানী ও ইউসূফ আলী জুটি বনাম শফিকুর রহমান চৌধুরী ও মঈন উদ্দিন জুটির খেলা অনুষ্ঠিত হবে।
পরদিন রবিবার সকাল ১১টায় আনিস মাহমুদ ও মিঠু দাস জয় বনাম জামিল আহমদ ও নেহার রঞ্জন পুরকায়স্থ জুটি, সকাল ১১টা ৩০ মিনিটে শাহ্ দিদার আলম নবেল ও মোস্তাফিজুর রোমান জুটি বনাম উজ্জ্বল মেহেদী ও রফিকুল ইসলাম কামাল জুটি, দুপুর ১২টায় সোহেল আহমদ পাপ্পু ও কাইয়ূম উল্লাস জুটি বনাম শংকর দাশ ও ইয়াহইয়া মারুফ জুটি, দুপুর ১২টা ৩০ মিনিটে এ এইচ আরিফ ও আবু বকর জুটি বনাম সুলতান সুমন ও মামুন হোসেইন জুটির খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া রবিবার বেলা ১টায় দিব্য জ্যোতি সী ও ছামির মাহমুদ জুটি বনাম বাপ্পা মৈত্র ও মাহমুদ হোসেন জুটি, বেলা ১টা ৩০ মিনিটে ওলিউর রহমান ও মৃণাল কান্তি দাশ জুটি বনাম এম আর টুনু তালুকদার ও দেবাশীষ দেবু জুটি, বেলা ২টায় রেজওয়ান আহমদ ও রাশেদুল হাসান শোয়েব জুটি বনাম সোহেল আহমদ ও মিসবাহ উদ্দিন আহদ জুটি, বেলা ২টা ৩০ মিনিটে মোহাম্মদ মহসীন ও আশরাফ চৌধুরী রাজু বনাম অমিতা সিনহা ও মোকলেসুর রহমান জুটির খেলা অনুষ্ঠিত হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed