সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার হাজিগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত গুলজার আহমদ (১৮) মোগলাবাজার থানাধীন ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ধরমপুর যাওয়ার রাস্তায় দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার গুলজার আহমদকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed