মানিকগঞ্জে নববধূ হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নববধূ সুপ্রিয়া সাহা হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সুপ্রিয়ার শ্বশুর দিলীপ চন্দ্র সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার ও স্বামীর বন্ধু মহাদেব রায়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিষ্ণু পাল, সঞ্জিত সাহা রণ ও রঞ্জিত ঘোষ। আদালত সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকারকে খালাস দিয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
২০১৬ সালের ৭ আগস্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে সুপ্রিয়ার বিয়ে হয়। পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন সুপ্রিয়া। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি তাকে নির্যাতন করত।
২০১৬ সনের ২৮ সেপ্টেম্বর ওই ভাড়া বাড়ি থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুপ্রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে সুপ্রিয়ার বাবা তার (সুপ্রিয়ার) স্বামী, শশুর, শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
২০১৬ সালের ২৯ নভেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed