Main Menu

সিলেট চেম্বারের নির্বাচন আজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র দ্বিবার্ষিক (২০২২-২৩) নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার ১১ ডিসেম্বর। নির্বাচনে ২ শ্রেণীতে ১৮ পরিচালক পদের জন্য লড়ছেন ৪০ প্রার্থী। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হবে নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে।

সিলেটের ব্যবসায়ীদের মাঝে চেম্বার নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। এ বছর সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ এর দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। সিলেট ব্যবসায়ী পরিষদ অংশ নিচ্ছে কেবল অর্ডিনারী ও এসোসিয়েট গ্রুপ থেকে। অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ৪ ক্যাটাগরিতেই অংশ নিচ্ছে। এখন অর্ডিনারী ও এসোসিয়েট শ্রেণীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত দুটি প্যানেল। এছাড়া অর্ডিনারি শ্রেণীতে আরো ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে অর্ডিনারি শ্রেণিতে প্রার্থী হয়েছেন মো. আব্দুর রহমান জামিল, হুমায়ূন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস মিঠু ও মো. আবুল হোসেন। অর্ডিনারি শ্রেণির ব্যালটে তাদের অবস্থান ১৫ থেকে ২৬। এ পরিষদের অ্যাসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হচ্ছেন জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হোসেন, হাজী সরোয়ার হোসেন ছেদু, মো. রিমাদ হোসেন রুবেল ও মো. সাহাদত করিম চৌধুরী। ব্যালটে তাদের অবস্থান ৭ থেকে ১২।

Manual1 Ad Code

সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের অর্ডিনারি শ্রেণির প্রার্থীরা হলেন এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম, মুশফিক জায়গীদার, ফখর উছ সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খোবের হোসেইন, ফায়েক আহমদ শিপু. দেবাশীষ চক্রবর্তী। ব্যালটে তাদের অবস্থান ১ থেকে ১২ পর্যন্ত। এ প্যানেলের অ্যাসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হলেন তাহমিন আহমেদ, ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ ও জয়দেব চক্রবর্তী জয়ন্ত। অ্যাসোসিয়েট শ্রেণির ব্যালটে ১ থেকে ৬ পর্যন্ত তাদের অবস্থান।

Manual5 Ad Code

নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে চার স্বতন্ত্র প্রার্থী হলেন- মো. মাছনুন আকিব বড় ভুইয়া, হিফজুর রহমান, মো. জসিম উদ্দিন এবং একমাত্র নারী প্রার্থী সামিয়া বেগম চৌধুরী।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর নির্বাচনে সিলেট চেম্বারের ৪ টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ২২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন প্রার্থী হয়েছেন। তবে ট্রেড গ্রুপ শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থী আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন- এই ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থী আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, নির্বাচনে ভোটার রয়েছেন ২ হাজার ৬০০ জন। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ভোটার ১৩৪৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ভোটার ১২৪২ জন, ট্রেড গ্রুপে ৯ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১ জন ভোটার। ১১ ডিসেম্বর ভোটগ্রহণের পর পরিচালকবৃন্দের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সকল প্রক্রিয়া শেষে করে ২০ ডিসেম্বর নির্বাচনের চূাড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সিলেট চেম্বারের নির্বাচনে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড রয়েছে। এর চেয়ারম্যান হচ্ছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার জলিল। বোর্ডের দুই সদস্য হলেন অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম। এ ছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট এম. শহীদুল ইসলাম এবং দুই সদস্য হলেন অ্যাডভোকেট দিলীপ কুমার কর ও মো. আতিকুর রহমান শাহীন।

সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৪৪ জন প্রার্থীর মধ্যে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি ৪০ জনের মধ্যে ভোট হবে।’

চেম্বারের নির্বাচনকে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সাংবাদিক ব্যবসায়ীসহ সিলেটবাসীর সহযোগিতা চেয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code