Main Menu

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আলীনগর এলাকার হাজী শেখ তুরমুজ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী নুরুল বক্স (৩৫) সিলামের টিল্লাপাড়া এলাকার আকমল বক্সের ছেলে।

পুলিশ জানায়, রাতে পাকা রাস্তার উপর ২ আরোহীসহ মোটরসাইকেল ও অজ্ঞাতনামা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করলে নুরুল বক্স মারা যান।

অপর আরোহী সাহেল বক্স (২৩) আহত অবস্থায় নর্থ ইষ্ট হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

দুর্ঘটনার খবর পেয় দক্ষিণ সুরমা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করেন।

Share





Related News

Comments are Closed