সিলেট নগরীতে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চালিবন্দরে দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সুমি আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ছড়ারপার থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দাম্পত্য কলহের জেরে সুমি আক্তার আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed