থিয়েটার সাস্টের আনন্দ শোভাযাত্রা
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার সাস্টের ২৪তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা বাস্কেটবল গ্রাউন্ড থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে অর্জুনতলায় এসে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, প্রক্টর ড. আলমগীর কবীর, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সহকারী অধ্যাপক সঞ্চয় কৃষ্ণ বিশ্বাস, সংগঠনটির সভাপতি স্বপ্নিল ধর ও সাধারণ সম্পাদক জুহায়ের আনজুম ফুয়াদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রাণবন্ত তরুণের একটি রঙিন স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন “থিয়েটার সাস্ট” আমাদের বিভিন্ন সময় অনেক সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছে। এমন সাংস্কৃতিক কর্মকান্ড পড়াশোনার পাশাপাশি আমাদের সতেজ ও প্রাণবন্ত রাখে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed