নেত্রকোণার আটপাড়ায় হানাদার মুক্ত দিবস পালিত
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আটপাড়া পাক হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে আটপাড়া উপজেলা মুক্ত হয়েছিল।
এ উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষীণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ সহ গণমান্যব্যক্তিবর্গ।
হানাদার মুক্ত দিবসে আটপাড়া বাসী বিনম্রচিত্তে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed