জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা পজিটিভ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্ব শেষে জিম্বাবুয়ে থেকে গত বুধবার সকালে দেশে ফেরার পর ছিলেন ৫ দিনের কোয়ারেন্টাইনে। তবে জানা গেছে, দুজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ উপলক্ষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন আজ সোনারগাঁও হোটেলে এসেছিলেন। কিন্তু দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে তারা কেউই সে দুই সদস্যের নাম প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।
বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা।
আফ্রিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এদিকে, ভাইরাসটির কারণে জিম্বাবুয়েতে আটকে পড়া নারী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে থেকে চাটার্ড ফ্লাইটে নামিবিয়া এবং ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।
আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ওমিক্রনের প্রকোপ আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। আইসিসির র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে। দক্ষিণ আফ্রিকা অঞ্চলে উৎপত্তি এই ধরনের। যেহেতু বাছাই পর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে, এজন্য আক্রান্ত হওয়া নারী ক্রিকেটার দুজনের শরীরে ওমিক্রনে পাওয়া যায় কি না সেটি পরীক্ষা করা হবে।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল বাঘিনীরা। সেখানে বাছাইপর্ব খেলতে নামার আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি একদিনের সিরিজে অংশ নেয় নারীরা। সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ২০২২ একদিনের বিশ্বকাপের বাছাইপর্বটাও দাপটের সাথেই শুরু করে বাংলাদেশ দল।
নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়। যদিও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হার কিছুটা কঠিন করে দেয় বাংলাদেশ দলের কোয়ালিফাই করার রাস্তাটা। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলে নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার টিকিট পায় বাংলাদেশ নারী দল। আগামী বছর নিউজিল্যান্ডের অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেখানেই টাইগ্রেসরা খেলবে প্রথমবারের মতো।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed