সিলেটে ৫৮৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাটে ট্রাকে করে বিপুল পরিমান ফেন্সিডিল নেয়ার পথে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানার বাঘের সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ নূর মিয়ার পুত্র কাবিল হোসেন ওরফে আব্দুল হান্নান (৩২) ও একই গ্রামের শফিকুল হকের পুত্র মোঃ শাহীন। এ সময় তাদের কাছ থেকে ট্রাকসহ ৫৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, শুক্রবার উদ্ধারকৃত ৫৮৪ বোতল ফেন্সিডিল ও ১টি ট্রাকসহ আটক দুই মাদক কারবারিকে মাদক মামলায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed