সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি সরকার। বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায়বার নিতে হবে। বর্তমানে তার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন সভাপতির বক্তব্যে বলেন, দেশের শান্তি-স্থিতিশীলতার প্রয়োজনেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার। কারণ তার যদি কোনো ক্ষতি হয় দেশের মানুষ আওয়ামী লীগকে রেহাই দেবে না। খালেদা জিয়ার জন্য দেশের ১৬ কোটি মানুষ রোজা রাখছে, দোয়া করছেন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায় এ জন্য মা-বোনেরা প্রার্থনা করছেন। কিন্তু তার বিদেশ যাওয়ায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিতে চায় না।
সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার (তুতু), মোহাম্মদ আলী লাহিন, মহানগর বিএনপি নেতা তফজ্জুল আলী, মহানগর কৃষক দলের সদস্য ময়নুল হক স্বাধীন, আমির হুসেন, মোহিত হাছান, মহসিন রাজা চৌধুরী, যুবদল নেতা ফিরোজ আহমদ, আনিসুজ্জামান লাভলু, মো: তাহের আলী সুমন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাইফুল রহমান, এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলেল আহ্বায়ক সজিব আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সজিব মকছুদুল করিম, মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন সুমন, কৃষক দল নেতা সফিক আহমদ চৌধুরী, লিটন আহমদ, ইয়াছিন আহমদ, এবাদুল আহমদ, সোহাগ আহমদ, রিপন আহমদ, এনামুল হক জুমন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাছন আহমদ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed