সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশের জন্য কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে স্বপরিবারে নিহত হন তিনি। তবে পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যই হয়তো সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। একে একে বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর বাদামবাগিচা এলাকায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ ক্বারী মঈনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ মহানগরের সভাপতি এইচ আর ইলাল রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান খান জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন সাহেদ আহমদ, বিলাল আহমদ, রানা আহমদ, ক্বারী আবু বকর, অলিউর রাহমান, রফিকুল ইসলাম, ময়না মিয়া, বিলাল আহমদ, রায়হান আহমদ, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed