সুনামগঞ্জে সফাত শাহ (র:) স্মরণে বাৎসরিক ওরশ সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : মরমী সাধক সফাত শাহ (র:) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রাতব্যাপী পবিত্র উরশ মোবারক উৎযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সফাত শাহ (র:) এর মাজার প্রাঙ্গনে এই পবিত্র উরশ মোবারক অনুষ্ঠিত হয়।
পীরে কামেল হাজী ইছব উল্লাহ শাহ মাজারের খাদেম মখলিছ শাহ এর সভাপতিত্বে ও প্রভাষক কবি ফজলুল হক দোলন এর পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হযরত শাহপরান রহঃ এর মাজারের খাদেম সৈয়দ আমাল শাহ, জেলা পরিষদ সদস্য মোঃ হোসেন আলী, গৌরারং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শওকত আলী, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবাবিল নূর, সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সমুজ আলী, সৌদি প্রবাসী তাজুল ইসলাম, তাজ মাহমুদ, মোঃ মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম ও জাকির হোসেন রাজু প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করেন মরমী সাধক সফাত শাহ এর উত্তরাধিকারী নোমান শাহ, শেখ নাদিম, মানিক মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট উমর আলী, মোঃ গোলাম রব্বানী, মিজাজ আলী, সিরাজ মিয়া, আব্দুর রহিম, এনামুল হক, বশিরুল আলম ও নুরুল ইসলামসহ মাজার কমিটির সদস্যবৃন্দ।
আলোচনার পরে রাতব্যাপী ওরস মাহফিলে বাউল গান পরিবেশন করেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল, ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী, ক্ষ্যাপাবাউল সারোয়ার, সুইটি পাল, মখলিছ শাহ, বাউল মায়া সরকার, সুমি সরকার ও নীলয়সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
ওরস উৎসবে আলোচনা ও গানের মধ্যে দিয়ে সকল প্রয়াত আউলিয়া পীর ফকির ও মরমী সাধকদের বিদেহী আত্মার মাগফেরাত এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ দেশের সকল সংস্কৃতানুরাগীদের সফলতা কামনা করা হয়।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed