আফ্রিকা থেকে আসা কাউকে বোর্ডিং পাস দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোন এয়ারলাইনসে সেদেশ থেকে আসলে তাদেরকে বোডিং পাস দেয়া হবে না। আর বোডিং পাস যদি দিতেও হয় তবে যাদের ডাবল ভ্যাক্সিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেয়া হবে এবং দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বৃ্হস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগি সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’ এর উদ্বোধনকালে অমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।
এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকালে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ওরফান ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উল্লেখ্য, প্রবাসীদের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যায়ে সিলেটে ১০০ আশ্রয়হীন শিশুর জন্য গড়ে তোলা হচ্ছে ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সেই প্রকল্পটি উদ্বোধন ও পরিদর্শন করতে আসেন সিলেটের কৃতিসন্তান ড. এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশেনের (সিসকি) মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো.আব্দুল নূর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রেজারার আলম হাসান রউফ ও এ্যাম্বাসেডর নাজ চৌধুরী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed