কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের পোষাক প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যক্তি উদ্যোগে পোষাক ও পাগড়ি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় আদমপুর হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে পাজামা পাঞ্জাবি ও পাগড়ি প্রদান করেন আদমপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী।
মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক মামন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার ক্বারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় পোষাক ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, লতিফিয়া সিতারা বিবি ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা এম, এ, জলিল, সমাজসেবক দিদার আলী, আদমপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম, শিক্ষক মাওলানা মোয়াজ্জম হোসেন, মাওলানা আলমগীর হোসাইন, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আব্দুর রউফ, বেলাল আহমেদ, শাহজাহান আহমেদ প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed