হবিগঞ্জে ৩০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা, লাঙ্গলসহ ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে ক্ষেত্রে যারা এ পরিমান ভোট পাননি তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে জানা যায়, সদর উপজেলার ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থীও। তারা হচ্ছেন লোকড়া ইউনিয়নে কায়সার আহমেদ শামীম (আ’লীগ বিদ্রোহী), মীর জালাল (আ’লীগ বিদ্রোহী) ও আজমান আলী (স্বতন্ত্র)। রিচি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত কাজল আহমেদ। তেঘরিয়া ইউনিয়নে নজরুল ইসলাম (বিএনপি) ও আবুল কাশেম (আ’লীগ বিদ্রোহী)। গোপায়া ইউনিয়নে চৌধুরী মিছবাহুল বারী (স্বতন্ত্র) ও জহিরুল ইসলাম সেলিম (বিএনপি)।
নবীগঞ্জে নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ২২ জন। তারা হলেন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে দিদার আহমেদ (স্বতন্ত্র)। ইনাতগঞ্জ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত শাহিন আহমেদ (লাঙ্গল), মোস্তফা কামাল (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ মনোনীত আছাবুর রহমান। দীঘলবাক ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত হান্নান চৌধুরী চান মিয়া (লাঙ্গল) ও এলাউর মিয়া (জাপা)। আউশকান্দি ইউনিয়নে আব্দুল হামিদ নিক্সন (আ’লীগ বিদ্রোহী)। কুর্শি ইউনিয়নে শেখ আব্দুল গফুর (স্বতন্ত্র), আবু তালিম (আ’লীগ বিদ্রোহী) ও শামছুল হুদা চৌধুরী (বিএনপি)। করগাও ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম (লাঙ্গল), ইসাক মিয়া (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান (নৌকা)। নবীগঞ্জ সদর ইউনিয়নে খাজা শফী ওসমানী (স্বতন্ত্র), আতাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত কাজী রোহামা-উর-রশিদ চৌধুরী (হাতপাখা) ও জাতীয় পার্টি মনোনীত মুফতি মিয়া (লাঙ্গল)। দেবপাড়া ইউনিয়নে কুহিনুর মিয়া (স্বতন্ত্র) ও ফখরুল ইসলাম (স্বতন্ত্র)। গজনাইপুর ইউনিয়নে হাফিজ আইয়ূব আলী (আ’লীগ বিদ্রোহী) ও আবুল খায়ের কায়েদ (বিএনপি নেতা)। কালিয়ারভাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল)।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed