কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের কুশিয়ারা নদী থেকে পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ নভেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত মার্কুলী বাজারের সরকারি খাদ্য গোদামের পশ্চিম দিকে কুশিয়ারা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পান স্হানীয়রা। বিষয়টি থানা পুলিশ প্রশাসনকে অবগত করেন তারা। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের নেতৃত্বে মার্কুলি ফাঁড়ির পুলিশের সহযোগীতা নিয়ে তিনি সন্ধ্যা ৭টা ৫মিনিটে ঘটনাস্থলে অবস্হান করে কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করেন। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা কালীন সময়ে এই অঞ্জাত যুবকের উচ্চতা ৫ফুট ৩ইঃ পড়নে ছিল সাদা ফুলহাতা গেঞ্জি ও হালকা ব্লু কালারের টাউজার। এছাড়াও তার গলায় রয়েছে ৩টি তাবিজ এবং ডান হাতের আঙুলে সিলভার কালারের একটি আংটি যার মধ্যে সবুজ পাথর রয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed