চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ নয়, ২৬ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ ডিসেম্বরের পরীবর্তে ৮৪০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর রোববার ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত, এইচএসসি পরীক্ষা থাকায় ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এ তারিখ পেছানো হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষামন্ত্রণালয় থেকে কমিশনে অনুরোধ করেছে যে, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা যায় কি না। কমিশন তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর ও বাছাই ২৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
এছাড়া আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আর আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয় । চতুর্থ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
ইতিমধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এখনো পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করা হয়নি।
এদিকে, চতুর্থ ধাপে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
Related News
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাRead More
দেশের ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণRead More



Comments are Closed