সিকৃবিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর একাদশ বনাম পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) হল সংলগ্ন খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্ত¡াবধানে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. মোঃ তাওহীদ হাসান, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মোঃ মাহফুজুর রব প্রমুখ।
এদিকে করোনার কারণে প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ের মাঠে কোন খেলা অনুষ্ঠিত হলো।
দীর্ঘদিন পর এই প্রীতিম্যাচ ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। হলগুলোর বারান্দাকে গ্যালারি বানিয়ে শিক্ষার্থীরা উচ্ছ¡াস প্রকাশ করে। মাঠের চারপাশেও বিপুল দর্শক সমাগম হয়। ছাত্রদের প্রীতি ফুটবলের পাশাপাশি ছাত্রীদের গোল পোস্টে বল শ্যুট খেলাও অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষদ থেকে ৬ জন ছাত্র ও ১জন ছাত্রী নিয়ে মোট ২টি দল গঠিত হয়। শেষপর্যন্ত ভাইস-চ্যান্সেলর একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed