দেশে করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে।
এদিকে একই সময়ে নতুন করে আরও ১৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।
রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২০ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৭৮ জনের দেহে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ১৩৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। এ সময়ে ঢাকায় ৫, চট্টগ্রামে ১ জন ও খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed