Main Menu

লোহারপাড়া রাস্তার ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের কাজিটুলা এলাকায় লোহারপাড়া শাহীন স্কুল সংলগ্ন রাস্তার ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীরা।

স্থানীয়দের অভিযোগ, কাজিটুলা লোহারপাড়া সড়কসহ বিভিন্ন সড়কের ড্রেনের নিচ অংশে ইটের সলিং না বসিয়ে নিম্নমানের কাজ করা হচ্ছে। এছাড়া স্ল্যাবের পুরাতন রড ভেঙ্গে সেগুলো দিয়ে আরসিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। ময়লা পানি, ময়লা পাথর, পুরাতন ইট দিয়ে নামে মাত্র সিমেন্ট দিয়ে এসব কাজ করা হচ্ছে।

কাজিটুলা এলাকায় বিভিন্ন সড়কে ড্রেন নির্মাণ কাজে কর্তৃপক্ষের কঠোর নজরদারীর দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা বাবলু জানান, এরকম নিম্নমানের কাজ করে ড্রেন নির্মাণ করা হলে বছর যেতে না যেতেই দেয়াল ও স্ল্যাব ধসে পড়ার আশংকা রয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, কাজিটুলার বিভিন্ন সড়কে ড্রেনের নির্মাণ কাজ চলছে। তবে, এসব কাজে অনিয়ম হচ্ছে বলে তিনি কোনো অভিযোগ পাননি। তবে এধরণের কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed